× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:৪৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:৪৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামানসহ অন্যান্যরা।

এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ বলেন, গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি পেলে দেশের আমদানিনির্ভরতা কমবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।

এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের আধুনিক ও লাভজনক চাষাবাদে উৎসাহিত করবে। অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলায় ২০ জন কৃষককে পেঁয়াজ বীজ ও সার, ৩০ জন কৃষককে হলুদের বীজ ও সার এবং সদর উপজেলায় ১৫ জন কৃষককে পেঁয়াজের বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!