× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৫:৫৩ পিএম

৯ ঘণ্টা পর রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৫:৫৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন উদ্ধার করা হয়েছে। এতে ৯ ঘণ্টা পর রহনপুর-রাজশাহী ও রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রেললাইন মেরামত শেষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর ৫টার দিকে আমনুরা জংশনের ১০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে প্রবেশপথ থেকে কয়েকশ গজ দূরে তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে রহনপুর-রাজশাহী ও রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ রুটে চারটি ট্রেন আটকা পড়ে।

রেলওয়ের রিলিফ ট্রেনের ইনচার্জ ও ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. বিল্লাল হোসেন জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় তেলবাহী ট্রেনের ওয়াগনগুলো উদ্ধার করা হয়। রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

এ বিষয়ে আমনুরা জংশন রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মোখলেসুর রহমান বলেন, তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় বেলা ৩টা পর্যন্ত চারটি ট্রেন আটকা ছিল। এর মধ্যে সকাল ৬টায় রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস সকাল ৬টা ১০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী অপরাজিতা কমিউটার, সকাল ৯টা ১০ মিনিটে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা আন্তঃনগর কমিউটার এবং দুপুর ১টায় রহনপুর থেকে ছেড়ে আসা অপরাজিতা কমিউটার ট্রেন আটকা পড়ে।

তিনি আরও বলেন, রেললাইন মেরামত শেষে বেলা ৩টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!