× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৭:৩০ পিএম

‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৭:৩০ পিএম

পাম্পের স্টোরেজে বিপুল পরিমাণ জ্বালানির সন্ধান মিলেছে। ছবি : সংগৃহীত

পাম্পের স্টোরেজে বিপুল পরিমাণ জ্বালানির সন্ধান মিলেছে। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল থাকার পরেও বিক্রি বন্ধ করে দেওয়ায় একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিক্রি বন্ধের ঘোষণায় সেই পাম্পের সামনে সাঁটানো হয়েছিল ‘তেল নেই’ সংবলিত পোস্টার। পরে যাচাইকালে সেখানে প্রায় ৯ হাজার ৭৮৩ লিটার পেট্রোল, ডিজেল ও অকটেন পাওয়া যায়।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত জানায়, পাম্প কর্তৃপক্ষ ‘পাম্পে তেল নেই’ লেখা ব্যানার টানিয়ে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দেয়। পরে বিষয়টি জানার পর অভিযান চালিয়ে তেলের মজুত যাচাই করা হয়।

পরীক্ষায় দেখা যায়, পাম্পটিতে বিপুল পরিমাণ জ্বালানি মজুত রয়েছে। এর মধ্যে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন পাওয়া যায়।

অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী বলেন, মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে ভোক্তাদের বিভ্রান্ত করার অপরাধে পাম্পটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!