× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০২:০২ পিএম

নারীর বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ, তদন্ত চেয়ে ইউএনওকে চিঠি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০২:০২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৪ নম্বর ধাইনগর ইউনিয়নে ভাতা ও সরকারি কার্ড পাইয়ে দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।

এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

সোমবার (২০ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ।

তিনি বলেন, মাসকুরা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোছা. জেসমিন বেগম দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে ভাতা ও বিভিন্ন সরকারি কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছেন।

অভিযোগ অনুযায়ী, ভিডব্লিউবি কার্ডের জন্য ৫ হাজার টাকা, খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডের জন্য ৮ হাজার টাকা এবং মাতৃত্বকালীন ভাতার জন্য ১২ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং প্রকৃত উপকারভোগীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন ধাইনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম রাব্বানি টিটু, ব্যবসায়ী রফিকুল ইসলাম, গোলাম জাকারিয়া, চেয়ারম্যানের ছেলে মো. নাদিমসহ অন্যান্যরা।

রূপালী বাংলাদেশ

Link copied!