× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৮:৩৭ পিএম

আম পাড়া নিয়ে সংঘর্ষে চাঁপাইনবাবগঞ্জে আহত ১২, আটক ২

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৮:৩৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ও আম পাড়াকে কন্দ্রে করে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) বিকেলে জেলার মনাকষা-চৌকা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাহিদুর রহমানের সঙ্গে মুকুলের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে মনাকষা-চৌকা এলাকায় আম পাড়াকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১২ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!