× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০২:৫৪ পিএম

হান্নান সহজ-সরল মানুষ, কোনো দলের সঙ্গে যুক্ত নেই : এলাকাবাসী 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০২:৫৪ পিএম

মো. আব্দুল হান্নান (৪৩)। ছবি - সংগৃহীত

মো. আব্দুল হান্নান (৪৩)। ছবি - সংগৃহীত

রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় প্রকাশ্যে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হিসেবে শনাক্ত হয়েছেন মো. আব্দুল হান্নান (৪৩)। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাসিন্দা হান্নানকে ঢাকায় আটক করার খবরে হতবাক হয়েছেন তার স্বজন ও এলাকাবাসী।

র‍্যাব সূত্র জানায়, ঘটনার পর সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো-ল-৫৪-৬৩৭৫) শনাক্ত করা হয়। পরে বিআরটিএর তথ্য যাচাই করে মোটরসাইকেলটির মালিক হিসেবে মো. আব্দুল হান্নানের নাম পাওয়া যায়।

র‍্যাবের আইন ও সংবাদমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে হান্নানকে আটক করে র‍্যাব-২।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার সকালে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে হান্নানের পারিবারিক সূত্র থেকে জানা গেছে, প্রায় চার দশক আগে তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর তার মা মোসা. ফুরকান দুই সন্তানকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা এলাকার নানাবাড়িতে আশ্রয় নেন। কঠোর পরিশ্রম করে তিনি দুই ছেলেকে বড় করে তোলেন।

হান্নান ও তার ছোট ভাই সোহেল প্রথমে এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন। পরে হান্নান ঢাকায় গিয়ে কন্ডাক্টরের কাজ শুরু করেন এবং সেখানেই পরিবার নিয়ে বসবাস করেন। বছরে এক-দুবার কিংবা ঈদের সময় গ্রামে আসতেন। সম্প্রতি মায়ের চোখের অপারেশনের জন্য তাকেও ঢাকায় নিয়ে যান।

হান্নানের মামি শওকত আরা বলেন, ‘হান্নান একসময় একটি হোন্ডা মোটরসাইকেল কিনেছিল। পরে সেটি বিক্রি করে দেয়, কিন্তু নাম পরিবর্তন করা হয়নি। সম্ভবত এই কারণেই তাকে আটক করা হয়েছে। ছেলেটা কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়। আমরা সুষ্ঠু তদন্ত চাই।’

স্থানীয় বাসিন্দা তাজেমুল বলেন, ‘হান্নান কোনো ঝগড়া-বিবাদ বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে কখনো জড়িত ছিল না। সে রাজনীতির সঙ্গেও যুক্ত নয়।’

আরেক বাসিন্দা মোস্তফা বলেন, ‘প্রায় ২০ বছর ধরে সে ঢাকায় কন্ডাক্টরের কাজ করে। তার পরিবার বা নানাবাড়ির কেউ কোনো রাজনৈতিক দল বা গ্রুপিংয়ের সঙ্গে জড়িত নয়।’

বাগডাঙ্গা সুন্দরপুর ইসলামিয়া হাফেজিয়া ও নূরানী মাদ্রাসার শিক্ষক গোলাম আরিফ বলেন, ‘হান্নান একজন নিরীহ মানুষ। তাকে কখনো কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকতে দেখিনি।’

হান্না প্রসঙ্গে সুন্দরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল ইসলাম বলেন, ‘হান্নান দীর্ঘদিন ধরে ঢাকায় শ্রমজীবী মানুষ হিসেবে কাজ করছে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ আমাদের জানা নেই। ঘটনার খবর শুনে আমরা বিস্মিত।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক বলেন, ‘বিষয়টি আমরা অবগত আছি। তার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।’

Link copied!