ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেপরোয়া গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০২:৩৬ পিএম
সীতাকুণ্ড থানা। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় মহাসড়কে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় রিপন চন্দ্র নাথ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।