× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৩:৩৯ পিএম

বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ট্রাকচালকের

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৩:৩৯ পিএম

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।     ছবি : রূপালী বাংলাদেশ

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। নিহত ট্রাকচালকের নাম মো. সালাম (৫৫)। তিনি বগুড়া জেলার আকতার মিয়ার পুত্র।

আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার ইউনুচ মিয়ার পুত্র জাহেদুল ইসলাম (২৬), একই এলাকার জুয়েলের পুত্র জাকির ইসলাম (৩০), সবুর মিয়ার পুত্র সাকিব উল হাসান (১৭) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা নাসরিন সুলতানা (২৯)।

রোববার (২৮ ডিসেম্বর) রাত ২টা ১৫ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস আমজুরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকচালক দুটি গাড়ির মাঝখানে আটকা পড়েন।

খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টা চালিয়ে ট্রাক চালককে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাজেশ বড়ুয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাত ২টা ২০ মিনিটে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!