ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শ্রমিক লীগের নেতা শফিউল গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৮:২৪ পিএম
গ্রেপ্তার শফিউল বশর।

চলমান পুলিশের বিশেষ অভিযানে জুলাই মাসের ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের পটিয়ায় উপজেলা শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতের নাম শফিউল বশর (৩৮), পরিচিতি চুরি বশর। তিনি উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাপড়া এলাকার বাসিন্দা এবং মোঃ ইউনুছের পুত্র। তিনি উপজেলা শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।