ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফটিকছড়িতে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, জরিমানা দুই প্রতিষ্ঠানকে

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৫:০৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার নাজিরহাট পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে এই অভিযানে এম এস ট্রেডিংকে ১০ হাজার টাকা এবং ফাতেমা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম জানান, ‘নাজিরহাট পৌরসভা এলাকায় তদারকিমূলক কার্যক্রম পরিচালনাকালে এই অনিয়ম ধরা পড়ে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’