× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৯:৪২ পিএম

প্রায় ২১ বছর পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৯:৪২ পিএম

তারেক রহমান। ছবি- সংগৃহীত

তারেক রহমান। ছবি- সংগৃহীত

দীর্ঘ ২০ বছর ৭ মাস পর আগামী ১৮ জানুয়ারি চট্টগ্রাম যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ দিন সন্ধ্যায় তিনি অংশ নেবেন নগরের জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে।

বিএনপির নেতারা বলছেন, সফরটি পুরোপুরি অরাজনৈতিক। নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন না তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ১৮ জানুয়ারি বিমানে ঢাকা থেকে কক্সবাজার যাবেন। সেখানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সড়কপথে চট্টগ্রামে আসবেন। কোনো পথসভা বা বক্তব্যের পরিকল্পনা নেই।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, দীর্ঘ সময় পর আগামী ১৮ জানুয়ারি তারেক রহমান চট্টগ্রামে আসছেন। এতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।

তিনি জানান, ১৮ জানুয়ারি সন্ধ্যায় নগরের জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন। একই দিন রাতে তারেক রহমান চট্টগ্রামে রাত্রিযাপন করবেন। ১৯ জানুয়ারি কর্মসূচির বিষয়ে এখনো আমাদের জানানো হয়নি।

নগর বিএনপির নেতারা মনে করছেন, তার আগমনে নেতাকর্মীদের মধ্যে নতুন গতি আসবে, যা আগামী নির্বাচনে প্রার্থীদের জন্য সহায়ক হবে।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম সফর করেছিলেন ২০০৫ সালের ৬ মে।

Link copied!