× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৩:৪২ পিএম

মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিলেন মা, এরপর… 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৩:৪২ পিএম

মা-মেয়েকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

মা-মেয়েকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টাকালে ৮ বছর বয়সি মেয়ে রাইছার মৃত্যু হয়েছে। তার মা, জান্নাতুল ফেরদৌস (৩২), বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার খাদ্য গুদামের পাশে ইছামতী খালে এই ঘটনা ঘটে।

নিহত রাইছা (৮) উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া হাজী আফজাল আহমদের বাড়ির প্রবাসী কায়সারের মেয়ে। দুই ছেলে এক মেয়ের মাঝে রাইছা সবার ছোট। সে সদরের এক কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। তার মা জান্নাতুল ফেরদৌস উপজেলার চাতরী ইউনিয়নের সুজারমল্লা পাড়ার আব্দুল লতিফের মেয়ে। 

মহিম নামের একজন জানান, প্রতিদিনের মতো মেয়েকে নিয়ে স্কুলে বের হয় জান্নাতুল ফেরদৌস। পরে খবর পেয়ে হাসপাতালে এসে দেখতে পাই, রাইছা মনি মারা গেছে। তার মা চিকিৎসাধীন।

জান্নাতুল ফেরদৌসের মা খদিজা আক্তার দাবি করেন, শাশুড়ির অত্যাচারের কারণে তার মেয়ে জান্নাতুল ফেরদৌস নাতনিকে নিয়ে খালে ঝাঁপ দিয়েছেন। তিনি এ ঘটনার জন্য মেয়ের শশুর বাড়ির লোকজনকে দায়ী করেন।

উদ্ধারকারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ জানান, এক ভ্যান চালকের কাছে খবর পেয়ে পৌনে ১টার দিকে মা-মেয়েকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. মুছার্রাত জানান, পরীক্ষা-নিরীক্ষার পর মেয়েটির মৃত্যুর বিষয় নিশ্চিত করা গেছে। তার মা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আনোয়ারা সার্কেলে এএসপি সোহানুর রহমান সোহাগ বলেন, শিশুটিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে, আর মাকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!