× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৩:৫৫ পিএম

ফেসবুকে দুর্নীতির খবর শেয়ার, যুবককে পিটিয়ে জখমের অভিযোগ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৩:৫৫ পিএম

অভিযুক্ত শরীফ মেম্বার (লাল গোল বৃত্তে)। ছবি- রূপালী বাংলাদেশ

অভিযুক্ত শরীফ মেম্বার (লাল গোল বৃত্তে)। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ফেসবুকে একটি সংবাদ শেয়ার করাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে।

ভুক্তভোগী যুবকের নাম মো. সরওয়ার হোসেন (২৫)। তিনি উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আনছার হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় ইউপি সদস্য মো. শরীফ মেম্বারের দুর্নীতির সংবাদসংক্রান্ত একটি খবর সরওয়ার তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৩ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে রাজনৈতিক কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়। বরুমচড়া ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলীর টেক এলাকায় তাকে একা পেয়ে এই হামলা করা হয়।

ভুক্তভোগী সরওয়ার হোসেন জানান, মো. শরীফ মেম্বারসহ মো. ইমন, মো. ছোটন, মো. হাসান ও মো. আবিদ—এই পাঁচজন তাকে কিল, ঘুষি ও লাথি মারার পাশাপাশি গাছের বাটাম এবং ধান বহনের কাজে ব্যবহৃত ‘বহুক’ দিয়ে বেধড়ক মারধর করেন। এতে তার হাত, পা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লেগে ফুলে যায়। পরে তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং আনোয়ারা হাসপাতালে ভর্তি করেন।

আহতের মা রাবেয়া বশরী বলেন, বাড়ির পাশের একটি রাজনৈতিক অনুষ্ঠান থেকে ফেরার সময় অজ্ঞাত কয়েকজন আমার ছেলেকে এলোপাতাড়ি মারধর শুরু করে। চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি তারা আমার ছেলেকে পেটাচ্ছে। চলে যাওয়ার সময় তারা হুমকি দেয় যে, বিষয়টি পুলিশকে জানালে তাকে মেরে ফেলা হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শরীফ মেম্বারকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

রূপালী বাংলাদেশ

Link copied!