ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের ১২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহার শেষে এসব আসনে শেষ পর্যন্ত ১১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. ওসমান আলী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের এইচ এম আশরাফ বিন ইয়াকুব; চট্টগ্রাম-৫ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মোক্তার আহমেদ; চট্টগ্রাম-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গোলাম আকবর খোন্দকার মনোনয়ন প্রত্যাহার করেছেন।
চট্টগ্রাম-৭ আসনে খেলাফত মজলিসের মো. আবুল কালাম, চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ এনায়েত উল্লাহ এবং চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মো. নেজাম উদ্দীন মনোনয়ন প্রত্যাহার করেন।
চট্টগ্রাম-১১ আসনে আমার বাংলাদেশ পার্টির মোহাম্মদ লোকমান, চট্টগ্রাম-১২ আসনে গণঅধিকার পরিষদের এমদাদুল হাসান এবং চট্টগ্রাম-১৩ আসনে খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান মনোনয়ন প্রত্যাহার করেন।
চট্টগ্রাম-১৬ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর মো. কফিল উদ্দিন চৌধুরী এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মুহাম্মদ মুসা মনোনয়ন প্রত্যাহার করেন।
অন্যদিকে চট্টগ্রাম-১, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১৪ ও চট্টগ্রাম-১৫ আসনে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি।
মনোনয়ন প্রত্যাহারের পর ১৬টি আসনে মোট ১১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ আজ বুধবার। নির্বাচনি প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন