× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৯:৩৮ এএম

সীতাকুণ্ডে মার্কেটে আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৯:৩৮ এএম

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : রূপালী বাংলাদেশ

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরাতন জাহাজের মালামাল বিক্রির একটি মার্কেটের অন্তত ১২টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁও পাম্প সংলগ্ন ওই মার্কেটে আগুনের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণে রাত সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

স্থানীয়দের ভাষ্য, একটি দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে দোকানগুলোর ভেতরে থাকা পুরাতন জাহাজের যন্ত্রাংশ ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট এবং চট্টগ্রাম নগরীর বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আল মামুন জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ১০ থেকে ১২টি দোকান পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।

ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নির্ধারণে আরও সময় লাগবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রূপালী বাংলাদেশ

Link copied!