× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০১:২১ পিএম

আনোয়ারায় সাত রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০১:২১ পিএম

উদ্ধার রোহিঙ্গারা। ছবি : রূপালী বাংলাদেশ

উদ্ধার রোহিঙ্গারা। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা-চুন্নাপাড়া এলাকা থেকে সাতজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সাতজনের একটি দল এলাকায় অবস্থান করছিল। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা বিষয়টি গ্রাম পুলিশের কাছে জানান।

পরে গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাতজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আটক ব্যক্তিরা হলেন- হোসেন জেহার, আনোয়ার শাহ, মো. আয়ুব, নুর হাসান, নূর বাবর, নূর হাশিম ও রাশিদুল্লাহ।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!