ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আনোয়ারায় যুবলীগ নেতা আটক

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৫:৪৮ পিএম
আনোয়ারা থানা। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় মো. হান্নান (৪২) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২৬ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক যুবলীগ হান্নান উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশের অভিযানে এক যুবলীগ নেতাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।