× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:০৯ পিএম

পরিবর্তনের বার্তা নিয়ে জনগণের দোরগোড়ায় আবু তালেব

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:০৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ সমর্থিত প্রার্থী আবু তালেব সারতাজ আপেল প্রতীক নিয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে পরিবর্তনের বার্তা দিচ্ছেন।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সারাদিন তিনি পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন, কচুয়াই ইউনিয়ন ও কুসুমপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং মানবিক রাজনীতির লক্ষ্য তুলে ধরেন।

গণসংযোগকালে আবু তালেব সারতাজ বলেন, মানুষ যদি তার মৌলিক অধিকার, ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে পেতে চায়, তাহলে মানবতার রাজনীতি তথা ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীকে আপেল প্রতীকে জয়যুক্ত করতে হবে। তিনি বলেন, খুন, গুম ও নিপীড়নের রাজনীতির অবসান ঘটিয়ে শান্তি ও নিরাপত্তাভিত্তিক সমাজ গড়াই ইনসানিয়াত বিপ্লবের লক্ষ্য।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, ইনসানিয়াতভিত্তিক রাজনীতি মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার কথা বলে। পটিয়ার জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হিসেবে আপেল প্রতীককে বেছে নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, আপেল প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে পটিয়ায় মানবিক, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাজনীতির নতুন অধ্যায় সূচিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!