চট্টগ্রামে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মনু মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নগরের কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত মনু মিয়া কাজীর দেউড়ি ব্যাটারিগলি এলাকার বাসিন্দা।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালেই ভোট দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রে আসেন মনু মিয়া। ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তিনি নিজের ভোট দেওয়ার অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্বজন ও উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন