ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চুনিমিঝির টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটকেন্দ্রের পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে মোবারক হোসেন অপু নামে এক ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ভোটকেন্দ্রের পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগে ধানের শীষের সমর্থক ছাত্রদল কর্মী অপুকে আটক করেন দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মুহাম্মদ জিল্লুর রহমান।
তিনি বলেন, দু’পক্ষের মধ্যে হট্টগোলের সময় এক ছাত্রদল কর্মীকে পুলিশ আটক করেছে। তবে বর্তমানে কেন্দ্রের পরিস্থিতি ভালো রয়েছে।


