× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:৩৮ পিএম

চট্টগ্রাম-১৪ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:৩৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। নারী ভোটার ও তরুণদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ভোটের পরিবেশকে স্বাভাবিক রাখতে সহায়তা করেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। যেসব কেন্দ্রে সামান্য জটিলতা বা ধীরগতির অভিযোগ উঠেছিল, তা দ্রুত সমাধান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেন।

এদিকে, উত্তর সাতকানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রশাসনিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকল্প কর্মকর্তার মাধ্যমে কেন্দ্রের কার্যক্রম স্বাভাবিক রাখা হয় এবং ভোটগ্রহণ অব্যাহত থাকে।

সকাল ৮টায় দোহাজারী আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে, পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি লক্ষণীয় ছিল। এছাড়া বেশ কিছু কেন্দ্রে দেখা গেছে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভোট দিয়েছেন।

ভোটাররা জানান, তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তুষ্ট। সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে নির্বাচন কর্মকর্তারা আশা করছেন, নির্ধারিত প্রক্রিয়া শেষে ফলাফল ঘোষণা করা হবে।

Link copied!