ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেশি দামে পণ্য বিক্রি করায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৪:১১ এএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্যতালিকা সংরক্ষণ না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর সংশ্লিষ্ট ধারায় ৯টি মামলায় ৯ জন ব্যবসায়ীকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে আনোয়ারা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।