ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জঙ্গল সলিমপুরের অভিযানে ব্যবহার হচ্ছে হেলিকপ্টার 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৩:১৩ পিএম
জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ব্যবহার হচ্ছে হেলিকপ্টার। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এবারই প্রথম হেলিকপ্টার ব্যবহার হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছে, অভিযান চলাকালে নজরদারির জন্য ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। সকাল সাড়ে ১০টার পর থেকে জঙ্গল সলিমপুরে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের প্রায় তিন হাজার সদস্য অংশ নিয়েছেন।

অভিযানের প্রসঙ্গে চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, ভোর থেকে অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জঙ্গল সলিমপুরের স্থানীয় একটি সূত্র বলছে, অভিযানের খবর আগে থেকেই জানত সেখানকার লোকজন। বেশির ভাগ লোকজন এলাকা ছেড়েছে। তবে এর মধ্যেও বিপুলসংখ্যক মানুষকে আটক করা হয়েছে।