× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০২:৫৬ পিএম

এন মোহাম্মদের কারখানায় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০২:৫৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় শ্রমিক বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন।

ঘটনা ঘটে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে। আহত সাংবাদিকরা হলেন: দৈনিক সংবাদ পত্রিকার দেবাশীষ বড়ুয়া রাজু (৫৫) এবং দৈনিক পূর্বকোণ পত্রিকার পূজন সেন (৩৯)।

জানা গেছে, কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করছিলেন। সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকরা পুলিশের ওপর চড়াও হয়ে হামলার শিকার হন এবং কারখানায় অবরুদ্ধ রাখা হয়। হামলার সময় তাদের মোবাইল ভাঙচুর করা হয়।

ঘটনার খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ, শিল্প পুলিশ এবং বোয়ালখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ চেষ্টার পর সাংবাদিকদের এবং ভেতরে থাকা শিল্প পুলিশের এএসআই মিজানকে উদ্ধার করা হয়।

আহত সাংবাদিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। মূল ফটক তালাবদ্ধ থাকায় পুলিশ কারখানার বাইরে অবস্থান করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

দেবাশীষ বড়ুয়া রাজু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কেন বা কী উদ্দেশ্যে হামলা করা হলো বুঝতে পারিনি। তবে মনে হচ্ছে এটি উদ্দেশ্য প্রণোদিত।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, অবরুদ্ধ হয়ে পড়া সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কারখানার বাইরে অবস্থান করছে।

মালিকপক্ষ বা শ্রমিকদের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!