× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৪:২৮ পিএম

আনোয়ারায় কিশোর গ্যাং নেতা সম্রাট গ্রেপ্তার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৪:২৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি এবং কিশোর গ্যাংয়ের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত মো. সম্রাটকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে আরও দুজন— মো. কামাল (৪৭) ও রুবি আক্তার (৩৫)-কে আটক করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে আনোয়ারা থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সম্রাট উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার ইলিয়াস মির্জা কালুর ছেলে।

পুলিশ জানায়, গত ১০ মার্চ আনোয়ারা থানাধীন সদর ইউনিয়নের বোয়ালগাঁও এলাকায় একটি পাঁচতলা ভবনে চুরি করতে গিয়ে কার্নিশ থেকে পড়ে মো. মহিম (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। পরে বিভিন্ন ভবনে ভাঙচুর ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠে।

এ ঘটনার ধারাবাহিকতায় বুধবার (১১ মার্চ) বিকেল চারটার দিকে শোলকাটা এলাকার বাসিন্দা শাকিল (৩২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এসব ঘটনায় বৃহস্পতিবার তিনজন ভুক্তভোগী পৃথকভাবে আনোয়ারা থানায় তিনটি মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সম্রাটের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ অন্তত নয়টি মামলা রয়েছে।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘গত দুইদিন ধরে অভিযান চালিয়ে আজ সম্রাটকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

Link copied!