সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার একটি ড্রেন থেকে সাত মাস বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ মার্চ) সকালে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকার একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা বলেন, তিনি স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ড্রেন থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেন।
পরে ওই এলাকার স্থানীয়রা মরদেহটি দাফন সম্পন্ন করেন। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন