× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৩:১৩ পিএম

কুরিয়ারে মাদক বিক্রি, একই পরিবারের ৬ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৩:১৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকায় বসে কুরিয়ারের মাধ্যমে মাদক বিক্রি চক্রের একই পরিবারের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৫০০ টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তাররা হলেন- হারেজা বেগম, আব্দুর রহিম, খালেদা বেগম, নূর বেগম, লিজা আক্তারসহ আরও এক নারী সদস্য।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকায় প্রথমে পলাতক আসামি হারেজা বেগমকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ভোর ৫টা ২০ মিনিটে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং ইয়াবা উদ্ধার করা হয়।

এরপর রাত ১০টা ৫ মিনিটে একই এলাকার আরেকটি বাসায় অভিযান চালিয়ে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় আরও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের আস্তানায় অভিযান চালিয়ে একই পরিবারের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন যে, তারা কক্সবাজার সীমান্তবর্তী এলাকা ও রোহিঙ্গা ক্যাম্প থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে কুরিয়ারের মাধ্যমে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১৫টি হট বক্স, পরিবহন রসিদ এবং নগদ টাকা জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!