চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকার হিজড়াখাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে খালে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন।
পুলিশ জানায়, নিহত যুবকের নাম বিদ্যুৎ মিয়া (২২–৩০)। তার বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি ওই এলাকায় জলাবদ্ধতা প্রকল্পের শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় বাসিন্দা আহসান হাবিবুল আলম বলেন, রাত ১১টার দিকে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

