× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৯:২৫ পিএম

বাঁশখালীতে দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৯:২৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

স্বাস্থ্যকেন্দ্রের রোস্টার অনুযায়ী দুইদিন চিকিৎসক থাকার কথা থাকলেও অফিস না করেই স্বাক্ষর হয়ে যায় হাজিরা খাতায়। কর্মস্থলে অনুপস্থিত থেকে ভুয়া স্বাক্ষরকাণ্ডে চিকিৎসকের বিরুদ্ধে শোকজ ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, কর্তব্যকাজে চরম গাফিলতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে সুষ্ঠুভাবে তদন্ত করার লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সভাপতি ডা. মুনির উল্লাহ, সদস্য ডা. পিনাকী দাশ ও সদস্য সচিব ডা. ইকরামুল হকের নেতৃত্বে আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নাজমা আক্তার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ডিউটি ছাড়া সপ্তাহে শনিবার ও মঙ্গলবার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্ব পালনের কথা দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস শশীর। ওইদিন সকালে তিনি অসুস্থ বলে আমাকে জানান। তাকে পূর্বেও শোকজ করা হয়েছিল।

তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ডিউটি ছাড়া সপ্তাহে শনিবার ও মঙ্গলবার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্ব পালনের কথা রয়েছে তার। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, কর্তব্যকাজে চরম গাফিলতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রকাশিত হওয়ার পরিপেক্ষিতে তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আলম বলেন, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, কর্তব্যকাজে চরম গাফিলতির অভিযোগে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Link copied!