× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৩:২২ পিএম

আনোয়ারায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৩:২২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাড়িমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। এ সুযোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার ও টানেল মোড়ে সিএনজি ও অটোরিকশাচালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ২টার দিকে সরেজমিনে চাতরী চৌমুহনী বাজার ও টানেল মোড় এলাকায় গিয়ে দেখা যায়, বাঁশখালী, চন্দনাইশ, কক্সবাজারসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য শত শত যাত্রী দীর্ঘ সময় অপেক্ষা করছেন। অনেক যাত্রী অভিযোগ করেন, স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত ভাড়া দাবি করায় বাধ্য হয়ে বেশি টাকা দিয়েই গন্তব্যে যেতে হচ্ছে।

টানেল মোড় থেকে বাঁশখালীগামী যাত্রী মোহাম্মদ সাব্বির বলেন, আমি শহরে চাকরি করি। অফিস বন্ধ হওয়ায় ঈদ করতে গ্রামের বাড়িতে যাচ্ছি। কিন্তু আগের তুলনায় অনেক বেশি ভাড়া চাওয়া হচ্ছে। গাড়ি থাকলেও অনেক চালক যেতে রাজি হচ্ছেন না। প্রায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। শুধু আমি নই, এখানে আরও অনেক মানুষ অপেক্ষা করছেন। ১০-২০ টাকা বাড়তি নিলে মেনে নেওয়া যায়, কিন্তু ৫০ টাকা বেশি নেওয়া কোনোভাবেই যৌক্তিক নয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কয়েকজন সিএনজি চালক। নাম প্রকাশ না করার শর্তে এক চালক বলেন, ঈদের সময় একটু বেশি চাপ থাকে। এজন্য হয়তো ১০ টাকা বাড়তি নেওয়া হচ্ছে। কিন্তু ৪০-৫০ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ সঠিক নয়। অনেক যাত্রী খুশি হয়ে নিজেরাই কিছু টাকা বেশি দেন।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!