× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৫:৩৩ পিএম

আনসারের সততায় টাকাসহ হারানো ব্যাগ ফিরে পেলেন মেডিকেল শিক্ষার্থী

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৫:৩৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে কুড়িয়ে পাওয়া নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ একটি হারানো ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে স্টেডিয়ামের প্রধান ফটকে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. সোহেল ও মো. বরিউল প্রধান সড়কের পাশে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান। পরে ব্যাগটি উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা করলে এর ভেতরে নগদ ১০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া যায়।

ব্যাগটির মালিকের পরিচয় নিশ্চিত করা সম্ভব না হওয়ায় আনসার সদস্যরা বিষয়টি আশপাশের লোকজনকে অবহিত করেন এবং যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে ব্যাগটি হস্তান্তরের উদ্যোগ নেন।

পরবর্তীতে ব্যাগটির মালিক মো. হোসাইন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী, প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করলে যাচাই শেষে নগদ অর্থসহ ব্যাগটি তার কাছে বুঝিয়ে দেওয়া হয়।

হারানো ব্যাগ ফিরে পেয়ে মো. হোসাইন আনসার সদস্যদের সততা, দায়িত্বশীলতা ও মানবিকতার প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সততা, নৈতিকতা ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Link copied!