× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মে ২৮, ২০২৬, ০১:৪৬ পিএম

প্রতিবেশীদের নিয়ে ঈদের নামাজ আদায় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি : অর্থমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মে ২৮, ২০২৬, ০১:৪৬ পিএম

নিজ এলাকায় ঈদের নামাজে অর্থমন্ত্রী। ছবি : রূপালী বাংলাদেশ

নিজ এলাকায় ঈদের নামাজে অর্থমন্ত্রী। ছবি : রূপালী বাংলাদেশ

নিজ এলাকায় পরিবারের সদস্য ও প্রতিবেশীদের নিয়ে ঈদের নামাজ আদায় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।  

বৃহস্পতিবার (২৮ মে) চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর দারুস সালাম জামে মসজিদে ঈদুল আজহার নামাজ শেষে সংবাদকর্মীদের এসব কথা জানান তিনি। নামাজ আদায় শেষে এলাকার সবার সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় মন্ত্রীর সঙ্গে ঈদের নামাজে শরীক হন ছেলে ইসরাফিল খসরু, ভাই আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, বন্ধু ও এলাকাবাসী। আমির খসরু উত্তর কাট্টলীর নাজির বাড়ির সন্তান। এদিন পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ঈদের সময় পরিবারের সঙ্গে থাকার চেষ্টা করি। এটাই আমাদের পারিবারিক বন্ধন।

তিনি আরও বলেন, মানুষ এখন মুক্ত পরিবেশে আছে বলেই ঈদের আনন্দ ভালোভাবে উপভোগ করতে পারেছে। এই যে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে আছে, এটা যেন অবিরতভাবে বাংলাদেশে চলতে থাকে-সেই প্রত্যাশা।

রূপালী বাংলাদেশ

Link copied!