× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৯:৩১ পিএম

সার্বভৌমত্ব সুরক্ষায় রাজনীতিতে জাতীয় ঐক্যের আহ্বান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৯:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সুরক্ষায় রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা।

ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত ‘আর নয় পলাশী : চাই জাতীয় ঐক্য ও সংহতি’ শীর্ষক সেমিনারে বক্তারা এ আহ্বান জানান। পলাশী দিবস উদযাপন পরিষদ এ সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক এস এম সিরাজুদ্দৌলাহ্। প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার গবেষক অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান।

সেমিনারের উদ্বোধন করেন নবাব সিরাজউদ্দৌলাহ্‌র নবম রক্তধারা প্রজন্ম সৈয়দ গোলাম আব্বাস আরেফ (নবাবজাদা আলী আব্বাসউদ্দৌলা)। তিনি বলেন, ঐতিহাসিক পলাশীর বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, জাতীয় স্বার্থ ও আদর্শভিত্তিক রাজনীতিকে শক্তিশালী করতে হবে। রাষ্ট্র পরিচালনায় সরকার ও বিরোধী দলসহ সব দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির মধ্যে ঐক্য প্রতিষ্ঠা সময়ের দাবি।

প্রধান অতিথি বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ্ ছিদ্দিকী বলেন, পলাশীর প্রধান শিক্ষা হলো সততা, বিশ্বস্ততা ও দায়িত্ববোধের গুরুত্ব। তিনি বলেন, বিশ্বাসঘাতকতা ও দায়িত্বে অবহেলার কারণে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে চরম মূল্য দিতে হয়। মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে উপমহাদেশে মুসলিম শাসনের অবসান ঘটে বলে তিনি উল্লেখ করেন।

প্রধান আলোচক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু বকর রফীক বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুসলিম ঐতিহ্য ও মূল্যবোধ রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি রাজনৈতিক বিভাজন দূর করে বৃহত্তর জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী সাহিত্যিক ও মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার। ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগংয়ের ক্যাম্পাস কো-অর্ডিনেটর মোহাম্মদ গিয়াস উদ্দীনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ্ নোমান, ‘ইতিহাস অন্বেষা’র সম্পাদক এস এম নজরুল ইসলাম, ইতিহাস ও প্রত্নতত্ত্ব গবেষক সোহেল মোহাম্মদ ফখর-উদ-দীন এবং ইসলামী সমাজচিন্তক প্রিন্সিপ্যাল আবদুর রহমান চৌধুরী।

সেমিনারের দ্বিতীয় পর্বে ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক সাময়িকী ‘নাগরিক বার্তা’র বিশেষ সংখ্যা প্রকাশ উপলক্ষে সম্পাদকীয় উপস্থাপন করেন সাময়িকীর সম্পাদক ও পলাশী দিবস উদযাপন পরিষদের সদস্য সচিব এম ওসমান গণি। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন প্রবীণ মুসলিম লীগ নেতা মোহাম্মদ লিয়াকত আলী ও আলী মুনীর খোরাসানী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা মুহাম্মদ করীম উদ্দীন নূরী। পরে সাংস্কৃতিক পর্বে কবি কাজী নজরুল ইসলামের ইসলামী তারানাহ্ পরিবেশন করেন সাংস্কৃতিক সংগঠক ও রাজনীতিক কাজী নাজমুল হাসান সেলিম।

Link copied!