ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

খাল খনন করে চট্টগ্রামবাসীকে বন্যামুক্ত করা হবে : দুলু 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৩:১৫ পিএম
ছবি: সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী ও বন্দর নগরী। পাহাড়, নদী, সমুদ্র, সমতল সমৃদ্ধ এ নগরীর খালগুলো পুনঃখনন করে পানি নিষ্কাশনের মাধ্যমে নগরবাসীকে বন্যার দুর্ভোগ থেকে পরিত্রাণ দেওয়া হবে।

তিনি বলেন, সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সরকার সব কার্যক্রম বাস্তবায়ন করবে।

বুধবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় ত্রাণ বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন। 

এতে আরও বক্তৃতা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন, সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া প্রমুখ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন বুধবার সকালে এসব তথ্য জানান।