ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু, করবেন যেভাবে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৪:২১ পিএম
ছবি : সংগৃহীত

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য পুনঃনিরীক্ষণের সুযোগ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত ফি জমা দেওয়া সাপেক্ষে ১৫-২৩ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত অফিস চলাকালীন সময়ে আবেদন করা যাবে। অভিভাবক কর্তৃক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা বরাবর আবেদন করতে হবে।

এতে আরও বলা হয়, প্রতি বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ৩০০ টাকা হারে জমা দিয়ে আবেদনের সঙ্গে ব্যাংক ড্রাফট, প্রবেশপত্র সংযুক্ত করতে হবে। আবেদনে ই-মেইল (যদি থাকে), মোবাইল ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর দিতে হবে।

পুনঃনিরীক্ষার ফলাফল ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৬ জুলাইয়ের মধ্যে আবেদনকারীদের তথ্য নির্ধারিত ছকে প্রেরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। আবেদনের তথ্যছকে বিভাগ, জেলা, থানা/উপজেলা, ক্রমিক নম্বর, আবেদনকারীর নাম ও ঠিকানা, শিক্ষার্থীর নাম, রোল নম্বর এবং যেসব বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষা করতে ইচ্ছুক—এসব তথ্য উল্লেখ করতে হবে।