× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০৪:৪৫ পিএম

পাওনা টাকা না পাওয়ায় যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০৪:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধে মানিক (৩২) নামের এক যুবককে ছুরিকাঘাতে নিহতের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ মার্চ) রাতে পরৈকোড়া ইউনিয়ন পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মানিক উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মোহাম্মদ সৈয়দের ছেলে।

জানা যায়, পাওয়ানা টাকাকে কেন্দ্র করে রাসেল ও অন্য যুবকের সঙ্গে নিহতের বাগবিতণ্ডা হয়।

এ ঘটনায় বাগবিতণ্ডার একপর্যায়ে রাসেল তার হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় আহত মাকিনকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২টায় মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘পাওনা টাকাকে কেন্দ্র করে রাসেল ও এক যুবকের হাতে মানিক নামে একজন ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে বলে শুনেছি। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!