× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৪:৪৯ পিএম

চট্টগ্রামে চলন্ত গাড়িতে গুলি করে বিএনপি কর্মীকে হত্যা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৪:৪৯ পিএম

নিহত মোহাম্মদ আবদুল হাকিম, গুলিবিদ্ধ গাড়িটি। ছবি- সংগৃহীত

নিহত মোহাম্মদ আবদুল হাকিম, গুলিবিদ্ধ গাড়িটি। ছবি- সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলার হাটহাজারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ আবদুল হাকিম (৬৫)। তিনি বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং হামিম অ্যাগ্রো নামে তার গরুর খামারের মালিক।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে হাকিমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এখনো গুলি চালানোর কারণ ও অভিযুক্তদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। হাকিম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হলেও দলীয় পদ-পদবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া সাংবাদিকদের জানান, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!