× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ১১:২২ এএম

পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ১১:২২ এএম

পটিয়া থানা। ছবি - সংগৃহীত

পটিয়া থানা। ছবি - সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার নয়াহাট বাদামদল এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ফজিলাতুন্নেসা (৩০)। তিনি খুলনা বিভাগের মাগুরা জেলার বাসিন্দা।

নিহতের স্বামী আলি মুজ্জামান সুজন জানান, তারা খুলনা থেকে মোটরসাইকেলযোগে বান্দরবান যাচ্ছিলেন। নয়াহাট এলাকায় পৌঁছালে ‘লন্ডন এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ফজিলাতুন্নেসার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় তাদের সঙ্গে ছিলেন তাদের ছেলে হাম্মাত।

খবর পেয়ে পটিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনানুগ প্রক্রিয়া শুরু করেছে।

Link copied!