× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৮:২২ এএম

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১০.৭ ডিগ্রি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৮:২২ এএম

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে কাঁপছে চুয়াডাঙ্গা।   ছবি- রূপালী বাংলাদেশ

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে কাঁপছে চুয়াডাঙ্গা। ছবি- রূপালী বাংলাদেশ

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। কয়েক দিন ধরেই এই জেলায় সকাল-সন্ধ্যায় তাপমাত্রার তারতম্য বেশি অনুভূত হচ্ছে। মেঘলা আকাশ, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জেলায় শীতের তীব্রতা বেড়েছে।

দিনভর রোদের অভাবে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া শ্রমজীবী ও নিন্ম আয়ের মানুষ।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ।

জেলা আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা ধারাবাহিকভাবে কমছে। আকাশ মেঘলা থাকায় সূর্যের দেখা না মেলায় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে গেছে। এতে শীতের অনুভূতি আরও বেড়েছে।

এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। এ ছাড়া হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত সপ্তাহের তুলনায় শিশুদের ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের রোগী বেড়েছে। বিশেষ করে রোটা ভাইরাসজনিত ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!