হিম শীতল ঠান্ডা বাতাস কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে চুয়াডাঙ্গায় তীব্র শীত অনুভূত হচ্ছে জনজীবনে। অসহায় ও ছিন্নমূল মানুষ শীতের তীব্রতার কাছে একরকম অসহায় হয়ে পড়েছে। জেলায় সূর্যের দেখা নেই।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.২ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তরের হিম শীতল ঠান্ডা বাতাস ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে জনজীবনে। দিনের বেলা সূর্যের দেখা না পাওয়ায় ও বাতাসের তীব্রতার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।
তীব্র শীতের কারণে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। শীতের কারণে সড়কে মানুষের উপস্থিতি কম। খরকুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন