× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৩:২২ পিএম

মাঠ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৩:২২ পিএম

মাঠ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

মাঠ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় বেল্ট গলায় পেঁচিয়ে অজ্ঞাতপরিচয় এক যুবককে (৪১) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আলমডাঙ্গা খাসকররা ইউনিয়ানের কায়েতপাড়া গ্রামের বিলের মাঠ থেকে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

নিহত ওই যুবকের পরিচয় জানা যায়নি। তবে তার পরনে ছিল নীল রঙের জিনস প্যান্ট, সাদা রঙের গেঞ্জি, কালো রঙের হুডি ও নীল রঙের জ্যাকেট।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার কায়েতপাড়া গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করবে বলে জানান ওসি।

রূপালী বাংলাদেশ

Link copied!