× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ১১:৫৬ এএম

বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু জামায়াত প্রার্থীর

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ১১:৫৬ এএম

বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াত ইসলামীর আমির মো. রুহুল আমিন। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াত ইসলামীর আমির মো. রুহুল আমিন। ছবি : রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াত ইসলামীর আমির মো. রুহুল আমিন বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনি প্রচার শুরু করেছেন। পরে তিনি জীবননগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে জীবননগর উপজেলা জামায়াত ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাহফুজুর রহমান।

মতবিনিময় সভায় রুহুল আমিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনি অঙ্গীকার, উন্নয়ন ভাবনা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, জনগণের কল্যাণে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, স্থলবন্দর বাস্তবায়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি কাজ করতে চান। এ সময় তিনি সাংবাদিকদের ভূমিকা ও সহযোগিতার গুরুত্বের ওপরও জোর দেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মাজলেসুল মুফাসসিরিন সূরা সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাবেক জেলা আমীর আনারুল হক মানিক, জেলা নাইবে আমীর আজিজুর রহমান, উপজেলা নাইবে আমীর শাখাওয়াত হোসেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম. আর. বাবু, সাধারণ সম্পাদক নুর আলমসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সালাউদ্দিন কাজল, নারায়ণ ভৌমিক, কাজী শামসুর রহমান, আকিমুল ইসলাম, মিঠুন মাহমুদ, জামাল হোসেন খোকন, এম আই মুকুল, জাহাঙ্গীর আলম, বশির উদ্দিন বিশ্বাস, মুন্সী রায়হান উদ্দিন, তুহিনুজ্জামান, মুতাসিন বিল্লাহ, হাসান নিলয়, দাউদ হোসেন প্রমুখ।

Link copied!