ফুলে ফুলে ভরা ফাগুনের দিন, ভাষার মাস আর বইয়ের গন্ধে আবারও সাজছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা।
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহীদ মিনার চত্বরে তিন দিনব্যাপী একুশে বইমেলা উদ্বোধন করা হয়েছে। রঙিন ব্যানার, পরিপাটি স্টল, মনের মতো বই আর মানুষের চোখ-মফস্বলের বুকে এক নীরব উৎসব।
আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির আয়োজনে এবং আলমডাঙ্গা পৌরসভার সহযাগিতায় প্রতি বছরের মতো এবারও শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হচ্ছে এই অমর একুশে বইমেলা।
২১ ফেব্রুয়ারি (শনিবার) দুপুর ১২টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাব বইমেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
উদ্বাধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য সংসদ সদস্য বলেন, একুশ মানে মাথা নত না করার শিক্ষা, ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার। বইমেলা কেবল বই কেনাবচার স্থান নয়, এটি আমাদের চেতনা ও সংস্কৃতির মিলনমেলা। তরুণ প্রজন্মকে বইমুখী করতে এমন আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। বই পড়ার অভ্যাস মানুষকে আলোকিত করে, জাতিকে এগিয়ে নেয়।
তিনি আরও বলন, ডিজিটাল যুগেও বইয়ের অবদান কমেনি। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে।
আলমডাঙ্গা উপজলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্ব একুশে বই মেলা উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহদী, আলমডাঙ্গা থানার ওসি বণী ইসরাঈল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহমুদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, প্রাথমিক শিক্ষা অফিসার আলা উদ্দিন, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা ডায়াবটিক সমিতির সভাপতি সাংবাদিক রহমান মুকুল, হারদী এম এস জোহা কলেজের সহকারী অধ্যাপক কে এম ফারুক হাসান প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন