× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০২:১৭ পিএম

ঝড়ে লন্ডভন্ড ভুট্টা খেত, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০২:১৭ পিএম

ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড ভুট্টা খেত। ছবি : রূপালী  বাংলাদেশ

ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড ভুট্টা খেত। ছবি : রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গায় আকস্মিক ঝড় ও বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে করে চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলার  কৃষকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রোববার (১৫ মার্চ) সন্ধ্যার দিকে হঠাৎ করে ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে জেলার ৪টি উপজেলা এবং ৪টি পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের এলাকায় ফসলের ক্ষয়ক্ষতি হয়।

সোমবার (১৬ মার্চ) সরেজমিনে জেলার সদর উপজেলার হিজলগাড়ি, তিতুদহ, বেগমপুর, দামুড়হুদা উপজেলার পরানপুর, রুদ্রনগর, চন্ডিপুর এবং জীবননগর উপজেলার সিংনগর, মাধবখালী ও ধোপাখালী এলাকায় দেখা যায় ঝড়ে মরিচ, ভুট্টা, কলা ও আমের মুকুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরানপুর গ্রামের কৃষক আব্দুল আওয়াল জানান, রোববার রাতে ঝড়ে প্রায় ১ বিঘা জমির ভুট্টা গাছ মাটির সঙ্গে নুয়ে পড়েছে। এতে ভুট্টার গাছের মোচা নষ্ট হয়ে গেছে। এতে তার প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

মাধবখালী গ্রামের কৃষক জহিরুল ইসলাম বলেন, দুই বিঘা জমিতে লাগানো ভুট্টা গাছ ঝড়ে উপড়ে পড়েছে। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, আকস্মিক ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে জেলার ২২ হেক্টর জমির ভুট্টা, পেঁপে ও কলাগাছের ক্ষতি হয়েছে। এ ছাড়াও আমের মুকুল ঝরে পড়েছে। সেই সঙ্গে পেঁয়াজ ও সবজির ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এগুলো যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে কৃষকদের কোনো লোকসান হবে না।

রূপালী বাংলাদেশ

Link copied!