× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৯:৪১ এএম

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৯:৪১ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর নতুনপাড়া এলাকায় মোটরসাইকেল-নছিমনের সংঘর্ষে নাঈম (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়। এ সময় রাফিদ (১৬) নামে আরও একজন আহত হন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈমের মৃত্যু হয়।

নিহত নাঈম সদর উপজেলার ওই গ্রামের সাজিরুল ইসলামের ছেলে এবং জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ওই গ্রাম থেকে মোটরসাইকেলযোগে রাফিদ ও নাঈম দুই বন্ধু ঘুরতে বের হয়। তারা দামুড়হুদা উপজেলার জয়রামপুর নতুনপাড়া এলাকায় পৌঁছানোর পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে আসা একটি নসিমনকে ধাক্কা দিলে রাফিদ ও নাঈম গুরুতর আহত হয়। পরে তাদের এলাকাবাসী উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। 

নিহত নাঈমের বাবা সাজিরুল জানান, রাতে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এ সময় এ দুর্ঘটনা ঘটে।

দামুড়হুদা থানার ওসি মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!