× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০২:০২ পিএম

ডিবি পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার দুই

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০২:০২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গায় মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। অভিযান চালিয়ে ৫৭৬ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে আলিম হোসেন এবং একই এলাকার বাবু জমাদারের ছেলে আলিম।

পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান জানান, মঙ্গলবার ভোরে আলিম হোসেন ও জনি নামে আরেক ব্যক্তি প্রাইভেটকারযোগে চুয়াডাঙ্গার জীবননগর এলাকা থেকে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে আটক করে। পরে গাড়ি তল্লাশি করে ৫৭৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা।

রূপালী বাংলাদেশ

Link copied!