× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১০:৫৪ পিএম

১ জুন থেকে রামিসা হত্যার বিচার শুরু : আইনমন্ত্রী

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১০:৫৪ পিএম

শিশু রামিসা আক্তার। ছবি : সংগৃহীত

শিশু রামিসা আক্তার। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার বিচার আগামী ১ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (২৫ মে) চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ তথ্য জানান।

মো.আসাদুজ্জামান বলেন, রামিসা হত্যা মামলায় ২৪ ঘণ্টার মধ্যে জবানবন্দি দিয়েছে আসামি। এক সপ্তাহের মধ্যে মামলাটির চার্জশিট হয়েছে। ১ জুন থেকে রামিসার বিচার শুরু হচ্ছে। মামলাটি বিচারের প্রক্রিয়ায় এগিয়ে গেছে।

আইনমন্ত্রী বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা সংশ্লিষ্ট যেসব বিচারিক আদালত রয়েছে, সে আদালতগুলো ছুটির বাইরে রাখার জন্য সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করেছে। সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছেন, সেই আদালতগুলো খোলা থাকবে।

এসময় ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রসঙ্গেও কথা বলেন মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ঝিনাইদহে এনসিপির সঙ্গে ঘটা বিষয়টি এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে, বিএনপিও একইভাবে দেখছে।

Link copied!