× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: মে ৩১, ২০২৬, ০১:২০ পিএম

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ পারাপারের সময় ১০ বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: মে ৩১, ২০২৬, ০১:২০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (৩১ মে) ভোরে ৬ বিজিবির বারাদি বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে অভিযান চালায়। এ সময় ১০ সদস্যের একটি দলকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে।

বিজিবি জানিয়েছে, আটককৃতদের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক আইনগত কার্যক্রম শেষে তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে দর্শনা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এদিকে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পারাপার রোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!