× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০৫:৫০ পিএম

সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০৫:৫০ পিএম

জীবননগরের বেনীপুর সীমান্ত। ছবি- রূপালী বাংলাদেশ

জীবননগরের বেনীপুর সীমান্ত। ছবি- রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে বদরউদ্দীন (২৬) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বেনীপুর সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায় নোনাগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

বদরউদ্দীন জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের স্কুলপাড়ার আব্দুল করিমের ছেলে।

স্থানীয়রা জানান, বদরউদ্দীন আজ বুধবার বেলা ১১টার সময় বেনীপুর গ্রামের ডিসপিউট মাঠ দিয়ে অবৈধভাবে ৫-৬ জনকে (ধুর) পাচার করছিলেন। একপর্যায় ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও বিএসএফ বদরউদ্দীনকে ধরে ফেলে এবং তাকে নোনাগঞ্জ ক্যাম্পে নিয়ে যায়।

সীমান্ত ইউপি সদস্য আরিফুল ইসলাম বলেন, ‘বুধবার বেলা ১১টার দিকে বিএসএফ একজন বাংলাদেশিকে ধরে নিয়েছে বলে জানতে পেরেছি। তবে বর্তমানে তার অবস্থার ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই।’

জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস জানান, ‘বিএসএফের হাতে একজন আটক হয়েছে, এটা শুনেছি।’

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম (পিএসসি) বলেন, ‘আমরা অসমর্থিত সূত্র থেকে জানতে পেরেছি যে, বিএসএফ এক বাংলাদেশিকে ধরে নিয়েছে। এ ব্যাপারে আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

Link copied!