× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৪:৪৪ পিএম

কক্সবাজারে প্রথম মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৪:৪৪ পিএম

চাকরিয়া সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি- রূপালী বাংলাদেশ

চাকরিয়া সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজারে ৪টি আসনের মধ্যে সর্বপ্রথম মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে স্বশরীরে চাকরিয়া সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এর আগে দুপুর দেড়টায় তিনি ঢাকা থেকে বিমান যোগে কক্সবাজার পৌঁছান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ কক্সবাজার পৌঁছালে দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে তিনি গাড়িযোগে চকরিয়ার উদ্দেশে রওনা দেন।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ মনোনয়নপত্র জমাদান শেষে পেকুয়া নিজ বাসভবন যাবেন এবং সেখানে তিনি রাত্রীযাপন করবেন বলে তার সফরসূচিতে জানা গেছে।

রোববার পর্যন্ত কক্সবাজারের চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে জেলার ৪টি সংসদীয় আসনে প্রথম কোনো প্রার্থী হিসেবে সালাহউদ্দিন আহমদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

Link copied!